
ঢাকার সর্বত্র এখন ট্রাফিক জ্যামেভরপুর। সবাই যেন ট্রাফিকজ্যামের মজা নিচ্ছে, ট্রাফিকজ্যাম এখন আমাদের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। রাস্তায় বের হয়ে যদি আমরা ট্রাফিকজ্যামে না পরি তাহলে আমাদের এখন আর ভালো লাগে না। ট্রাফিকজ্যামে পড়লে কে কি করবে তার পরিকল্পনা নিয়ে এখন সবাই রাস্তায় বের হয়। কারন সময়টাকেতো আর নষ্ট করা যায় না। যেমন কেই সাথে বই নিয়ে বের হয় ট্রাফিকজ্যামে বসে বই পড়ার জন্য। খুবই ভালো প্রচেষ্টা কারন এখন আমরা এত ব্যাস্ত যে পড়াশুনা করার সময় খুব একটা বের করা যায় না।
আমাদের সব সরকারই ট্রাফিকজ্যাম নিয়ে খুবই চিন্তিত, কারন তারা যখন রাস্তা দিয়ে যায় তখন রাস্তার জ্যাম থাকে রাস্তার পাশে!!! তবে সেটা মানুষের(আমাদের) জ্যাম। ফাঁকা রাস্তায় গাড়ি হাকিয়ে গিয়ে মিটিংএ বসেন, ঢাকা শহরের জন্য মাষ্টার প্ল্যান দরকার, বেশী বেশী রাস্তা দরকার ইত্যাদি ইত্যাদি। আমরাও বাসায় টেলিভিশন সেট এর সামনে বসে ভাবি আমাদের সরকার আমাদের জন্য খাওয়া দাওয়া বন্ধ করে আমাদের বসবাসের উপযোগী করে ঢাকাকে গড়ে তুলছে। কবে পাব আমাদের স্বপ্নের ঢাকা!!!!
স্বপ্নের কথা মনে হলে ভাবি, কি স্বপ্ন দেখব নিদ্রা স্বপ্ন নাকি জাগ্রত স্বপ্ন!!! নিদ্রা স্বপ্নের সময় আবার ভূমিকম্পে ছাদ মাথার উপর পড়বে কিনা তার নিশ্চয়তা কে দিবে???
No comments:
Post a Comment