Advertise

Your Ad Here

Sunday, September 7, 2008

বৃষ্টি

সারারাত গরমের অসহ্যতা উপেক্ষা করে কষ্টের সুখ নিদ্রা; সাথে লোডশেডিং আমাদের বাড়তি পাওনা। ঘুম ভাঙার পর সেহরী খেয়ে হঠাৎ রহমত, বৃষ্টি; যেন সারারাতের ক্লান্তি সব ধুয়েমুছে একাকার। ক্লান্তি মুছে যখন ঘুম ভাঙল তখন আবার নতুন যুদ্ধ, জীবনের সাথে সময়ের, জীবনের সাথে দ্রব্য মূল্যের। রাস্তায় বের হলেই জ্যাম, আর বাজারে ঢুকলেই আগুন। বাজারে শুধুমাত্র আগুন না, সাথে ভেজাল; যার যন্ত্রনায় আমরা এখন সবাই যন্ত্রনাক্লিষ্ট।
কবে কখন কোন রহমতের বৃষ্টি এসে এইসব জঞ্জাল সব ধুয়ে মুছে নিয়ে যাবে আমরা কি তার অপেক্ষা করব??? নাকি নিজেরাই বৃষ্টি নামানোর ব্যবস্থা করব। আমার মনে হয় আমাদের সকলের বৃষ্টি নামানোর ব্যবস্থা করা দরকার।
এ, এস, এম, তৌহিদ হাসান

No comments: